📢 Telegram-এ যুক্ত হন

পদাতিক বাংলা

বাংলা ভাষার প্রিয় কন্টেন্টের ঠিকানা

মৌসম বদল গয়া হ্যায়। গনি পরিবারের সদস্যা ফিরলেন নিজের ঘরে।

মৌসম বদল গয়া হ্যায়। গনি পরিবারের সদস্যা ফিরলেন নিজের ঘরে।
দিল্লিতে রাজনৈতিক শিবির বদল। তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। মালদহের কোতোয়ালি পরিবারের এই সদস্য দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্বে ছিলেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

২০০৯ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে মালদহ উত্তর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন মৌসম। ২০১৪ সালেও তিনি সাংসদ নির্বাচিত হন। তবে ওই বছরের লোকসভা নির্বাচনে হাত ছেড়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হওয়ায় মালদহ উত্তর হাতছাড়া হয়। ত্রিমুখী লড়াইয়ে ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে জয় পায় বিজেপি প্রার্থী।



পরবর্তীতে তৃণমূল কংগ্রেস তাঁকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করা হয়নি। এমনকি একটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জল্পনা থাকলেও শেষ পর্যন্ত টিকিট মেলেনি।

এই প্রেক্ষাপটেই ফের একজোট হয়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন মৌসম বেনজির নূর। দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে তাঁর দলবদল রাজনৈতিক সমীকরণে নতুন ইঙ্গিত দিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

📢 এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আগে পেতে

👉 আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন ⚠️ সম্পূর্ণ খবর শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশিত হয়

📢 গুরুত্বপূর্ণ খবর মিস করবেন না!

এই ধরনের খবরের আপডেট আগে জানতে আমাদের Telegram চ্যানেলে যুক্ত থাকুন

👉 Telegram-এ যুক্ত হোন
⚠️ সম্পূর্ণ খবর শুধুমাত্র ওয়েবসাইটে

লোড হচ্ছে...