📢 Telegram-এ যুক্ত হন

পদাতিক বাংলা

বাংলা ভাষার প্রিয় কন্টেন্টের ঠিকানা

বর্ণবিদ্বেষের বন্ধ্যা মাটিতে কৃষ্ণবিপ্লব। মার্কিন মুলুকে মেয়র মীরাপুত্র মামদানি

বর্ণবিদ্বেষের বন্ধ্যা মাটিতে কৃষ্ণবিপ্লব। মার্কিন মুলুকে মেয়র মীরাপুত্র মামদানি
নিউইয়র্কের ১১২তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরে মেয়র হয়ে ইতিহাস গড়লেন পরিচালক মীরা নায়ার পুত্র মামদানি।হাতে কোরান, একই দিনে দুবার মেয়র পদে শপথ,প্রথমে পরিত্যক্ত সাবস্টেশনে দাঁড়িয়ে, তারপর জনতার মাঝে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির শপথগ্রহণ , সাথে ছিলেন মামদানি র স্ত্রী রামা দুয়াজি, সাথে জন্ম দিলেন একসাথে অনেক প্রথমের।

নিউ ইয়র্ক পেল,শতাব্দীর কনিষ্ঠতম মেয়র , ডেমোক্র্যাটিক সোশালিস্ট, ৩৪ বছর বয়সি মামদানি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হবেন তিনিই। অন্যদিকে, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি হিসেবেও মেয়র তিনি,শপথ নিয়ে মামদানি শ্রমজীবী মানুষের কথা স্মরন করেন এও বলেন,, "এই সম্মান এবং সুযোগ গর্বের। জীবনের শেষদিন পর্যন্ত মনে থাকবে।”



মামদানির মা, মীরা নায়ার, ভারতীয়। বাবা মাহমুদ মামদানি উগান্ডার।তাঁর পরিবার ও গুজরাট থেকে উগান্ডা উঠে গিয়েছিল! স্ত্রী, সিরিয়ার। অভিবাসীদের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মামদানি। ইসলামোফোবিয়া আমেরিকায় ধর্ম বর্ণ নির্বিশেষে, তিনি বনে গিয়েছিলেন জেন জি আইকন।

মামদানির জিত প্রমাণ করেছিল, লেফট রাইট না মানুষ ভোট দিয়েছেন প্রার্থীকেই। নতুন বছরে নিউইয়র্ক তাঁর কাজ দেখবে। শ্রমজীবী ও প্রান্তিক মানুষের জন্য লড়াই ছিল তাঁর প্রধান প্রচারের ভাষা, ইসলামোফোব আমেরিকাতে তিনি ট্রাম্প বিরোধী, ইজরায়েল বিরোধী এবং মোদী বিরোধী,তাই নিজের দলেই অনেকের কাছে অপছন্দের ছিলেন মামদানি! "পাগল কমিউনিস্ট" তকমা ও পেয়েছেন, সব কিছু কে তুড়ি মেরে উড়িয়ে মামদানি প্রমাণ করেছেন নিজেই নিজের ব্র্যান্ড! এই ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু রক্ষা করা,সেই ব্র্যান্ড কে আরো উন্নত করতে প্রতিশ্রুতি পূরণ এর সময় আজ থেকেই শুরু হল বলা যায়।

📢 এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আগে পেতে

👉 আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন ⚠️ সম্পূর্ণ খবর শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশিত হয়

📢 গুরুত্বপূর্ণ খবর মিস করবেন না!

এই ধরনের খবরের আপডেট আগে জানতে আমাদের Telegram চ্যানেলে যুক্ত থাকুন

👉 Telegram-এ যুক্ত হোন
⚠️ সম্পূর্ণ খবর শুধুমাত্র ওয়েবসাইটে

লোড হচ্ছে...