📢 Telegram-এ যুক্ত হন

পদাতিক বাংলা

বাংলা ভাষার প্রিয় কন্টেন্টের ঠিকানা

মন্ত্রীমশাই কুলদীপ কি জামিন পাওয়ার যোগ্য ? হত্যাকাণ্ডে প্রায় নিশ্চিহ্ন হওয়া পরিবার আজ ওপর থেকে দেখছে।

মন্ত্রীমশাই কুলদীপ কি জামিন পাওয়ার যোগ্য ? হত্যাকাণ্ডে প্রায় নিশ্চিহ্ন হওয়া পরিবার আজ ওপর থেকে দেখছে।
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বলেছিলেন,"জীবনে আসলে কী ঘটে তার উপর নির্ভর করে না, বরং আপনি কী মনে রাখেন এবং কীভাবে মনে রাখেন তার ওপর নির্ভর করে"

২০১৭ সালে কুলদীপ সেঙ্গার নামে এক প্রভাবশালী বিধায়ক পঞ্চাশ বছর বয়সে এক পনেরো বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত হয়ে পরে প্রমাণ হয়ে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছিলেন, কেই বা সেই নাবালিকা কে আটটা বছর মনে রেখেছিল, যে এই আট বছরে বিধায়ক জেলে গেলেও তার বাইরের প্রভাব ওই তরুণীর পুরো পরিবারকেই প্রায় শেষ করে দিয়েছে, যতোক্ষণ না এদেশেরই এক হাইকোর্ট ছদিন আগে সেই ধর্ষণে দোষী সাব্যস্ত কুলদীপ কে জামিনে মুক্ত ঘোষণা করেছে! যদিও মহামান্য সুপ্রিম কোর্ট দুদিন আগেই সেই জামিনে স্থগিতাদেশ দিয়েছে।



যে ২০২৫ এ মহিলা ক্রিকেট টিম বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, হরমনপ্রীতের নেতৃত্বে স্মৃতি জেমিমাদের লড়াই দেখতে দেশ রাত জেগেছে, জেদ অধ্যবসায় থাকলে সাফল্য যে লিঙ্গ ধর্ম বর্ণের ভেদাভেদ করে না তা পি টি উষা, সানিয়া মির্জা, সাইনা, সিন্ধু, গীতা ,ববিতা থেকে হালের ২০২৫ এ টিম অমল মজুমদারের মহিলা ব্রিগেড লড়ে জিতে দেখিয়েছে!

কিন্তু উন্নাও নির্যাতিতা কোথাও হেরে গেছে!আমরা হেরে গেছি, আট বছর পর ধর্ষিতা কে বিচারের জন্য যখন ধর্ণা দিতে হয়, কারন ধর্ষক শাসকের নাকি বড্ড কাছের লোক!

"রাইট টু ইকুয়ালিটি" জ্বলজ্বল করা সংবিধানের মৌলিক অধিকার ও কোথাও দীর্ঘশ্বাস ফেলে যখন কুলদীপের সমর্থক কেও দেখা যায়!

উপমহাদেশে মহিলা হওয়া কঠিন, সফল মহিলা আরো কঠিন! অথচ এই দেশই পথ দেখিয়েছে! ইন্দিরা গান্ধী যখন এদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তখন ব্রিটেনও মহিলা দেশপ্রধান এর কথা ভাবেনি । ইন্দিরা গান্ধী পরবর্তী সময় দেশ, পনেরোর কুঁড়ি আট বছর ধরে বেঁচে থাকার লড়াই করছে তার পক্ষে সমাজ না দাঁড়ালে কতো ফুল ফোটার আগেই ঝরে যাবে।



শুরু করেছিলাম মার্কেজের বাণী দিয়ে, মার্কেজ চাইতেন লিঙ্গ বৈষম্যকে গুঁড়িয়ে দিতে!

সভ্য সমাজও তাই চায়। নতুন বছর নতুন সূর্যের সাথে নতুন আশা নিয়ে সভ্য সমাজে সভ্যতা রক্ষার ব্রতী হবো এই প্রতিজ্ঞা নিই।

📢 এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আগে পেতে

👉 আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন ⚠️ সম্পূর্ণ খবর শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশিত হয়

📢 গুরুত্বপূর্ণ খবর মিস করবেন না!

এই ধরনের খবরের আপডেট আগে জানতে আমাদের Telegram চ্যানেলে যুক্ত থাকুন

👉 Telegram-এ যুক্ত হোন
⚠️ সম্পূর্ণ খবর শুধুমাত্র ওয়েবসাইটে

লোড হচ্ছে...